৯৪ (baje re baje re oi)

                      বাজে রে বাজে রে

                  ওই রুদ্রতালে বজ্রভেরী–

           দলে দলে চলে প্রলয়রঙ্গে   বীরসাজে রে !

           দ্বিধা ত্রাস আলস নিদ্রা    ভাঙে লাজে রে !

           উড়ে দীপ্ত বিজয়কেতু    শূন্য মাঝে রে !

           আছে কে পড়িয়া পিছে   মিছে কাজে রে ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সীমার মাঝে, অসীম
Songs
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর।
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে,
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে--
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে।
তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর॥
আরো দেখুন
শোকতাপ গেলো দূরে
Songs
             শোক তাপ গেল দূরে,
             মার্জ্জনা করিনু তোরে!
আরো দেখুন
সমুখেতে বহিছে তটিনী
Songs
               সমুখেতে বহিছে তটিনী,
               দুটি তারা আকাশে ফুটিয়া,
               বায়ু বহে পরিমল লুটিয়া।
               সাঁঝের অধর হতে
                ম্লান হাসি পড়িছে টুটিয়া।
               দিবস বিদায় চাহে,
               সরযূ বিলাপ গাহে,
               সায়াহ্নেরি রাঙা পায়ে,
               কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া!
               এস সবে এস সখি,
               মোরা হেথা ব'সে থাকি।
               আকাশের পানে চেয়ে
               জলদের খেলা দেখি!
               আঁখি-'পরে তারাগুলি
               একে একে উঠিবে ফুটিয়া।
আরো দেখুন