৪৭ (aj asbe shyam gokule phiriya)

              আজ   আসবে শ্যাম গোকুলে ফিরে।

              আবার   বাজবে বাঁশি যমুনাতীরে

              আমরা কী করব।   কী বেশ ধরব।

              কী মালা পড়ব।   বাঁচব কি মরব সুখে।

              কী তারে বলব !    কথা কি রবে মুখে।

              শুধু তার   মুখপানে চেয়ে চেয়ে

                    দাঁড়ায়ে   ভাসব নয়ননীরে।।

রাগ: সিন্ধু-খাম্বাজ

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1296

রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি জানতেম আমার কিসের
Songs
যদি    জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।
     কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম॥
     কোথায় যে হাত বাড়াই মিছে,    ফিরি আমি কাহার পিছে--
          সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম॥
     এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ'রে।
     ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে।
     সুখ যারে কয় সকল জনে    বাজাই তারে ক্ষণে ক্ষণে--
          গভীর সুরে "চাই নে' "চাই নে' বাজে অবিশ্রাম॥
আরো দেখুন
নব বসন্তের দানের
Songs
নব বসন্তের দানের ডালি
    এনেছি তোদেরই দ্বারে,
        আয় আয় আয়,
            পরিবি গলার হারে॥
লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে--
        বেণীর বাঁধনে রাখিবি বেঁধে,
            অলকদোলায় দুলাবি তারে,
        আয় আয় আয়।
বনমাধুরী করিবি চুরি    আপন নবীন মাধুরীতে--
সোহিনী রাগিণী জাগাবে সে তোদের
        দেহের বীণার তারে তারে,
        আয় আয় আয়॥
আরো দেখুন
হায় হায় রে
Songs
হায় হায় রে হায় পরবাসী,
    হায় গৃহছাড়া উদাসী।
        অন্ধ অদৃষ্টের আহ্বানে
    কোথা অজানা অকূলে চলেছিস ভাসি।
শুনিতে কি পাস দূর আকাশে    কোন্‌ বাতাসে
            সর্বনাশার বাঁশি--
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি।
    রঙিন মেঘের তলে    গোপন অশ্রুজলে
        বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
            সঞ্চিত নীরব অট্টহাসি॥
আরো দেখুন