৩৮ (tumi ke go sokhire keno)

তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা।

কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না।

হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,

হাসে হৃদয়-বসন্তে বিকচ যৌবন।

তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।

এসেছ কি ভেঙে দিতে খেলা,

সখীতে সখীতে এই হৃদয়ের মেলা।

আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও।

জীবনের আনন্দ-পথ ছেড়ে দাঁড়াও।

দূর হতে করো পূজা হৃদয়-কমল-আসনা।

রাগ: বিলাবল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বেদনায় ভরে গিয়েছে
Songs
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো।
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিয়ো হে পিয়ো ॥
ভরা সে পাত্র, তারে বুকে ক'রে   বেড়ানু বহিয়া সারা রাতি ধরে,
লও তুলে লও আজি নিশিভোর প্রিয় হে প্রিয়॥
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল।
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো।
এ রসে মিশাক তব নিশ্বাস     নবীন উষার পুষ্পসুবাস--
এরই 'পরে তব আঁখির আভাস দিয়ো হে দিয়ো ॥
আরো দেখুন
না না না সখী, ভয় নেই
Songs
       না না না, সখী, ভয় নেই, ভয় নেই--
                   ফুল যবে সাঙ্গ করে খেলা  
                             ফল ধরে সেই।
                   হর্ষ-অচেতন বর্ষ
                             রেখে যাক মন্ত্রস্পর্শ
                                  নবতর ছন্দস্পন্দন॥
আরো দেখুন
সুনীল সাগরের শ্যামল
Songs
সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥
     এ কথা কভু আর পারে না ঘুচিতে,
     আছে সে নিখিলের মাধুরীরুচিতে।
              এ কথা শিখানু যে আমার বীণারে,
              গানেতে চিনালেম সে চির-চিনারে॥
          সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
          স্বপনফসলের বিছনে বিছনে।
              মধুপগুঞ্জে সে লহরী তুলিবে,
              কুকুমকুঞ্জে সে পবনে দুলিবে,
                   ঝরিবে শ্রাবণের বাদলসিচনে।
              শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
              স্মরণবেদনার বরনে আঁকা সে।
                   চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
                   ইমনে কেদারায় বেহাগে বাহারে॥
আরো দেখুন