২৩ (oi ke go hese chay)

ওই কে গো হেসে চায়, চায় প্রাণের পানে।

গোপনে হৃদয়-তলে কী জানি কিসের ছলে

আলোক হানে।

এ প্রাণ নূতন করে কে যেন দেখালে মোরে,

বাজিল মরম-বীণা নূতন তানে।

এ পুলক কোথা ছিল, প্রাণ ভরি বিকশিল,

তৃষা-ভরা তৃষা-হরা এ অমৃত কোথা ছিল।

কোন্‌ চাঁদ হেসে চাহে, কোন্‌ পাখি গান গাহে,

কোন্‌ সমীরণ বহে লতাবিতানে।

রাগ: হাম্বীর

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সঘন ঘন ছাইল
Songs
                সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া,
                স্তিমিত দশ দিশি,
                স্তম্ভিত কানন,
                সব চরাচর আকুল--
                কি হবে কে জানে,
                ঘোরা রজনী,
                দিক-ললনা ভয়বিভলা।
                চমকে চমকে সহসা দিক উজলি
                চকিতে চকিতে মাতি ছুটিল বিজলী
                থরহর চরাচর পলকে ঝলকিয়ে।
                ঘোর তিমির ছায় গগন মেদিনী,
                গুরু গুরু নীরদগরজনে
                স্তব্ধ আঁধার ঘুমাইছে--
                সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ,
                কড় কড় বাজ!
আরো দেখুন
দেবতা জেনে দূরে
Songs
       দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
              আপন জেনে আদর করি নে।
       পিতা বলে প্রণাম করি পায়ে,
              বন্ধু বলে দু-হাত ধরি নে।
       আপনি তুমি অতি সহজ প্রেমে
       আমার হয়ে এলে যেথায় নেমে
সেথায় সুখে বুকের মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরি নে॥
       ভাই তুমি যে ভায়ের মাঝে প্রভু,
       তাদের পানে তাকাই না যে তবু,
ভাইয়ের সাথে ভাগ ক'রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে।
       ছুটে এসে সবার সুখে দুখে
       দাঁড়াই নে তো তোমারি সম্মুখে,
সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়ি নে॥
আরো দেখুন
শুনি ক্ষণে ক্ষণে
Songs
শুনি      ক্ষণে ক্ষণে মনে মনে    অতল জলের আহ্বান।
মন       রয় না, রয় না, রয় না ঘরে,    চঞ্চল প্রাণ॥
          ভাসায়ে দিব আপনারে,    ভরা জোয়ারে,
          সকল-ভাবনা-ডুবানো ধারায়    করিব স্নান--
               ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ॥
                    ঢেউ দিয়েছে জলে।
          ঢেউ দিল, ঢেউ দিল,    ঢেউ দিল আমার মর্মতলে।
          এ কী ব্যাকুলতা আজি আকাশে,    এই বাতাসে,
          যেন উতলা অপ্সরীর উত্তরীয়    করে রোমাঞ্চদান--
               দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে    গুঞ্জরতান॥
আরো দেখুন