৪৭ (na bujhe kare tumi bhasale)

না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।

ওগো কে আছে চাহিয়া শূন্য পথপানে,

কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে।

পড় নি কাহার নয়নের ভাষা,

বোঝ নি কাহার মরমের আশা,

দেখ নি ফিরে,

কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে।

রাগ: ইমন-ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দুঃখ দিয়ে মেটাব
Songs
            দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার।
        স্নান করাব অতল জলে বিপুল বেদনার॥
মোর সংসার দিব যে জ্বালি,    শোধন হবে এ মোহের কালি,
        মরণব্যথা দিব তোমার চরণে উপহার॥
আরো দেখুন
আপনি অবশ হলি
Songs
     আপনি অবশ হলি, তবে   বল দিবি তুই কারে?
     উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে ॥
করিস নে লাজ, করিস নে ভয়,   আপনাকে তুই করে নে জয়--
     সবাই তখন সাড়া দেবে   ডাক দিবি তুই যারে ॥
বাহির যদি হলি পথে    ফিরিস নে আর কোনোমতে,
     থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে।
নেই যে রে ভয় ত্রিভুবনে,    ভয় শুধু তোর নিজের মনে--
     অভয়চরণ শরণ ক'রে      বাহির হয়ে যা রে ॥
আরো দেখুন
ওদের কথায় ধাঁদা লাগে
Songs
     ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
     তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥
হৃদয়কুসুম আপনি ফোটে,     জীবন আমার ভরে ওঠে--
     দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥
     সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
     আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা,    এই তো দেখি রাত্রিদিবা
              ঘরেই তোমার আনাগোনা--
                        পথে কি আর তোমায় খুঁজি ॥
আরো দেখুন