৫৭ (chad haso haso)

চাঁদ হাসো, হাসো।

হারা হৃদয় দুটি ফিরে এসেছে।

কত দুখে কত দূরে, আঁধার সাগর ঘুরে,

সোনার তরণী দুটি তীরে এসেছে।

মিলন দেখিবে বলে, ফিরে বায়ু কুতূহলে,

চারি ধারে ফুলগুলি ঘিরে এসেছে।

চাঁদ হাসো, হাসো।

হারা হৃদয় দুটি ফিরে এসেছে।

রাগ: বসন্ত-পঞ্চম

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেন রে ক্লান্তি আসে
Songs
    কেন রে ক্লান্তি আসে আবেশভার বহিয়া
                   দেহ মন প্রাণ দিবানিশি জীর্ণ অবসাদে।
                        ছিন্ন করো এখনি বীর্যবিলোপী এ কুহেলিকা;
                        এই কর্মহারা কারাগারে রয়েছ কোন্‌ পরমাদে।
আরো দেখুন
বিশ্ব যখন নিদ্রামগন
Songs
বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার,
          কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার ॥
নয়নে ঘুম নিল কেড়ে,   উঠে বসি শয়ন ছেড়ে--
                   মেলে আঁখি চেয়ে থাকি, পাই নে দেখা তার ॥
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে,
          জানি নে কোন্‌ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে।
কোন্‌ বেদনায় বুঝি না রে   হৃদয়  ভরা অশ্রুভারে,
                   পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার ॥
আরো দেখুন
জড়ায়ে আছে বাধা
Songs
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে।
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই
চাহিতে গেলে মরি লাজে।
জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম,
এমন ধন আর নাহি যে তোমা-সম,
তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা
ফেলিয়া দিতে পারি না যে॥
তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া
মরণ আনে রাশি রাশি,
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি
তবুও তাই ভালোবাসি।
এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি,
কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,
আমার ভালো তাই চাহিতে যবে যাই
ভয় যে আসে মনোমাঝে॥
আরো দেখুন