৫৫ (ami to bujhechhi to)

আমি তো বুঝেছি সব, যে বোঝে না বোঝে,

গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে।

আপনি বিরহ গড়ি, আপনি রয়েছ পড়ি,

বাসনা কাঁদিছে বসি হৃদয়-সরোজে।

আমি কেন মাঝে থেকে, দু-জনারে রাখি ঢেকে,

এমন ভ্রমের তলে কেন থাকি মজে।

রাগ: খাম্বাজ-কীর্তন

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো, তোমার চক্ষু
Songs
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
          আমার  সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি॥
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
                   তোমায় প্রণাম শতবার॥
          আমি    তরুণ অরুণলেখা,
          আমি    বিমল জ্যোতির রেখা,
          আমি    নবীন শ্যামল মেঘে
                             প্রথম প্রসাদবৃষ্টি।
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
                   তোমায় প্রণাম শতবার॥
আরো দেখুন
আজি তোমায় আবার
Songs
আজি   তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে॥
     আমার পরানে আজি   যে বাণী উঠিছে বাজি
              অবিরাম বর্ষণধারে॥
কারণ শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার।
     স্বপ্নে যে বাণী মনে মনে   ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
          কানে কানে গুঞ্জরিব তাই
                   বাদলের অন্ধকারে॥
আরো দেখুন
অগ্নিশিখা, এসো এসো
Songs
     অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
                   দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥
আনো শক্তি, আনো দীপ্তি,   আনো শান্তি, আনো তৃপ্তি,
     আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥
              এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী--
              শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি।
     দুঃখরাতে মাতৃবেশে    জেগে থাকো নির্নিমেষে
              আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥
আরো দেখুন