১৯ (chol chol bhai twora kare)

                  চল চল, ভাই,

                      ত্বরা ক'রে মোরা আগে যাই।

                  প্রাণপণ খোঁজ্‌ এ বন, সে বন।

                  চল্‌ মোরা ক'জন ও দিকে যাই।

                  না না ভাই, কাজ নাই,

                      হোথা কিছু নাই-- কিছু নাই--

                      ওই ঝোপে যদি কিছু পাই।

                  বরা'! বরা'!

                    আরে দাঁড়া দাঁড়া,

                      অত ব্যস্ত হ'লে ফস্কাবে শিকার।

                      চুপিচুপি আয়, চুপিচুপি আয়

                              অশথতলায়--

                      এবার ঠিক্‌ঠাক্‌ হয়ে সবে থাক্‌--

                      সাবধান, ধর বাণ, সাবধান, ছাড় বাণ--

                  গেল গেল ওই ওই পালায় পালায়--

                              চল্‌ চল্‌--

                      ছোট্‌ রে পিছে, আয় রে ত্বরা যাই।

রাগ: ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমায় বোলো না
Songs
              আমায়   বোলো না গাহিতে বোলো না।
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
এ যে   নয়নের জল, হতাশের শ্বাস,   কলঙ্কের কথা, দরিদ্রের আশ,
     এ যে   বুক-ফাটা দুখে গুমরিছে বুকে গভীর মরমবেদনা।
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
এসেছি কি হেথা যশের কাঙালি   কথা গেঁথে গেঁথে নিতে করতালি--
     মিছে কথা কয়ে, মিছে যশ লয়ে, মিছে কাজে নিশিযাপনা!
কে জাগিবে আজ, কে করিবে কাজ,   কে ঘুচাতে চাহে জননীর লাজ--
     কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা?
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
আরো দেখুন
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
Songs
থামাও   রিমিকি-ঝিমিকি বরিষন, ঝিল্লিঝনক-ঝন-নন,   হে শ্রাবণ।
              ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও॥
                   এসো হে, এসো হে, দুর্দম বীর এসো হে।
     ঝড়ের রথে   অগম পথে   জড়ের বাধা যত করো উন্‌মূলন॥
জ্বালো জ্বালো বিদ্যুতশিখা জ্বালো,
          দেখাও তিমিরভেদী দীপ্তি তোমার দেখাও।
দিগ্বিজয়ী তব বাণী দেহো আনি,  গগনে গগনে সুপ্তিভেদী তব গর্জন জাগাও॥
আরো দেখুন
যিনি সকল কাজের কাজী
Songs
যিনি    সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী।
যাঁর     নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥
                   তাঁর    বিপুল ছন্দে ছন্দে
                   মোরা   যাই চলে আনন্দে,
তিনি  যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি ॥
                   এই      জন্ম-মরণ-খেলায়
                   মোরা   মিলি তাঁরি মেলায়,
এই      দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।
                   ওরে    ডাকেন তিনি যবে
                   তাঁর    জলদ-মন্দ্র রবে
ছুটি     পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি ॥
আরো দেখুন