১৬ (aj sobai jute asuk chhute)

         আজ  সবাই জুটে আসুক ছুটে যে যেখানে থাকে—

         এবার  যার খুশি সে বাঁধন কাটুক, আমরা বাঁধব মাকে ।

      আমরা  পরান দিয়ে আপন করে  বাঁধব তাঁরে সত্যডোরে,

              সন্তানেরই বাহুপাশে বাঁধব লক্ষ পাকে ।

      আজ  ধনী গরিব সবাই সমান ।  আয় রে হিন্দু, আয় মুসলমান—

              আজকে সকল কাজ পড়ে থাক্‌ , আয় রে লাখে লাখে ।

      আজ  দাও গো সবার দুয়ার খুলে,  যাও গো সকল ভাবনা ভুলে—

              সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আশ্বিন, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

রচনাস্থান: কলকাতা

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ কী আনন্দ
Songs
         এ কী আনন্দ, আহা--
হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।
দুঃখ আমার আজি হল যে ধন্য,
মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ।
          এলে কারাগারে
          রজনীর পারে উষাসম
মুক্তিরূপা অয়ি লক্ষ্ণী দয়াময়ী।
আরো দেখুন
তুমি অতিথি, অতিথি আমার
Songs
   তুমি অতিথি, অতিথি আমার।
                             বলো কোন্‌ নামে করি সৎকার।
আরো দেখুন
কঠিন বেদনার তাপস
Songs
কঠিন বেদনার তাপস দোঁহে   যাও চিরবিরহের সাধনায়।
        ফিরো না, ফিরো না, ভুলো না মোহে।
        গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
            জয়ী হও অন্তরবিদ্রোহে॥
যাক পিয়াসা,   ঘুচুক দুরাশা,   যাক মিলায়ে কামনাকুয়াশা।
        স্বপ্ন-আবেশ-বিহীন পথে যাও বাঁধনহারা
        তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব'হে॥
আরো দেখুন