১৪ (rodanbhara e basanta)

                 রোদন-ভরা এ বসন্ত

                        কখনো আসে নি বুঝি আগে।

                 মোর বিরহবেদনা রাঙালো

                        কিংশুকরক্তিমরাগে।

           কুঞ্জদ্বারে বনমল্লিকা

                        সেজেছে পরিয়া নব পত্রালিকা,

                        সারা দিন-রজনী অনিমিখা

                                 কার পথ চেয়ে জাগে।

       দক্ষিণসমীরে দূর গগনে

                  একেলা বিরহী গাহে বুঝি গো।

                  কুঞ্জবনে মোর মুকুল যত

                              আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।

       আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে

                  ব্যাকুল কর হানি বারে বারে,

                  দেওয়া হল না যে আপনারে

                            এই ব্যথা মনে লাগে॥

রাগ: মিশ্র বেহাগ-কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ জানুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে
Songs
        পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে   ভুলে যাও অভিমান। 
        এসো, ভাই, এসো  প্রাণে প্রাণে আজি  রেখো না রে ব্যবধান।।
        সংসারের ধুলা ধুয়ে ফেলে এসো,   মুখে লয়ে এসো হাসি।
        হৃদয়ের থালে লয়ে এসো, ভাই,  প্রেমফুল রাশি-রাশি।। 
        নীরস হৃদয়ে আপনা লইয়ে   রহিলে তাঁহারে ভুলে–
        অনাথ জনের মুখপানে আহা,   চাহিলে না মুখ তুলে !
        কঠোর আঘাতে ব্যথা পেলে কত  ব্যথিলে পরের প্রাণ–
        তুচ্ছ কথা নিয়ে বিবাদে মাতিয়ে   দিবা হল অবসান।। 
        তাঁর কাছে এসে তবুও কি আজি  আপনারে ভুলিবে না। 
        হৃদয়মাঝারে ডেকে নিতে তাঁরে  হৃদয় কি খুলিবে না। 
        লইব বাঁটিয়া সকলে মিলিয়া    প্রেমের অমৃত তাঁরি–
        পিতার অসীম ধনরতনের  সকলেই অধিকারী।।
আরো দেখুন
হায় হায় হায়
Songs
                   হায় হায় হায়   দিন চলি যায়।
              চা-স্পৃহ চঞ্চল   চাতকদল চল'   চল' চল' হে॥
     টগ'বগ'-উচ্ছল   কাথলিতল-জল   কল'কল'হে।
এল     চীনগগন হতে   পূর্বপবনস্রোতে   শ্যামলরসধরপুঞ্জ॥
শ্রাবণবাসরে   রস ঝর'ঝর' ঝরে,   ভুঞ্জ হে ভুঞ্জ   দলবল হে।
এস'     পুঁথিপরিচারক   তদ্ধিতকারক   তারক তুমি কাণ্ডারী।
এস'     গণিতধুরন্ধর   কাব্যপুরন্দর   ভূবিবরণভাণ্ডারী।
এস'     বিশ্বভারনত   শুষ্করুটিনপথ-   মরু-পরিচারণক্লান্ত।
এস'     হিসাবপত্তরত্রস্ত   তহবিল-মিল-ভুল-গ্রস্ত   লোচনপ্রান্ত-   ছল'ছল' হে।
এস'     গীতিবীথিচর   তম্বুরকরধর   তানতালতলমগ্ন।
এস'     চিত্রী চট'পট'   ফেলি তুলিকপট   রেখাবর্ণবিলগ্ন।
এস'     কন্‌স্‌টিট্যুশন-   নিয়মবিভূষণ   তর্কে অপরিশ্রান্ত।
এস'     কমিটিপলাতক   বিধানঘাতক   এস' দিগভ্রান্ত   টল'মল' হে॥
আরো দেখুন
দুয়ারে বসে আছি প্রভু
Songs
       দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা– নয়নে বহে অশ্রুবারি।
              সংসারে কী আছে হে, হৃদয় না পূরে–
       প্রাণের বাসনা প্রাণে লয়ে  ফিরেছি হেথা দ্বারে দ্বারে। 
       সকল ফেলি আমি এসেছি এখানে,  বিমুখ হোয়ো না দীনহীনে–
                      যা করো হে রব প'ড়ে।।
আরো দেখুন