৪৫ (he kounteya)

             হে কৌন্তেয়,

                 ভালো লেগেছিল ব'লে

                       তব করযুগে সখী দিয়েছিল ভরি

                              সৌন্দর্যের ডালি,

                 নন্দনকানন হতে পুষ্প তুলে এনে

                                  বহু সাধনায়।

                        যদি সাঙ্গ হল পূজা,

                      তবে আজ্ঞা করো প্রভু,

                 নির্মাল্যের সাজি

                      থাক্‌ পড়ে মন্দির-বাহিরে।

                             এইবার প্রসন্ন নয়নে চাও

                                                      সেবিকার পানে।

রাগ: কীর্তন-মিশ্র রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি স্বপনে রয়েছি
Songs
আমি    স্বপনে রয়েছি ভোর,    সখী,    আমারে জাগায়ো না।
          আমার সাধের পাখি      যারে    নয়নে নয়নে রাখি
তারি    স্বপনে রয়েছি ভোর,    আমার স্বপন ভাঙায়ো না।
কাল    ফুটিবে রবির হাসি,      কাল ছুটিবে তিমিররাশি--
কাল    আসিবে আমার পাখি, ধীরে      বসিবে আমার পাশ।
ধীরে    গাহিবে সুখের গান,      ধীরে    ডাকিবে আমার নাম।
ধীরে    বয়ান তুলিয়া নয়ান খুলিয়া       হাসিব সুখের হাস।
          আমার কপোল ভ'রে    শিশির পড়িবে ঝ'রে--
          নয়নেতে জল, অধরেতে হাসি, মরমে রহিব ম'রে!
          তাহারি স্বপনে আজি              মজিয়া রয়েছি আঁখি--
          কখন আসিবে প্রাতে               আমার সাধের পাখি
          কখন জাগাবে মোরে               আমার নামটি ডাকি॥
আরো দেখুন
দে লো সখী, দে পরাইয়ে গলে
Songs
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
আধফোটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার।
আরো দেখুন
হৃদয়বাসনা পূর্ণ হল
Songs
হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল, শুন সবে জগতজনে ॥
          কী হেরিনু শোভা, নিখিলভুবননাথ
           চিত্ত-মাঝে বসি স্থির আসনে ॥
আরো দেখুন