৪১ (lojja chhi chhi lojja)

                  লজ্জা ছি ছি লজ্জা!

                              আকাশে তুলে দুই বাহু

                                        অভিশাপ দিচ্ছেন কাকে।

                                   নিজেরে মারছেন বহ্নির বেত্র,

                                      শেল বিঁধছেন যেন আপনার মর্মে।

রাগ: সোহিনী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মন, জাগ মঙ্গললোকে
Songs
মন, জাগ' মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে
                   জ্যোতিবিভাসিত চোখে ॥
হের' গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবনসাগর--
নির্মল প্রাতে   বিশ্বের সাথে জাগ' অভয় অশোকে ॥
আরো দেখুন
এবার যমের দুয়োর
Songs
এবার        যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলেমেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
              রাজ্য জুড়ে মস্ত খেলা, মরণ-বাঁচন-অবহেলা--
ও ভাই,     সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
              বেজেছে ঢোল, বেজেছে ঢাক, ঘরে ঘরে পড়েছে ডাক,
এখন        কাজকর্ম চুলোতে যাক--  কেজো লোক সব আয় রে ধেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
              রাজা প্রজা হবে জড়ো    থাকবে না আর ছোটো বড়ো--
একই        স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
আরো দেখুন
তোমার আনন্দ ওই
Songs
তোমার  আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো। ওগো পুরবাসী
বুকের   আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো ॥
পথে     সেচন কোরো গন্ধবারি   মলিন না হয় চরণ তারি,
তোমার  সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
আকুল  হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো ফেলো গো ॥
তোমার  সকল ধন যে ধন্য হল হল গো।
           বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোলো গো।
হেরো    রাঙা হল সকল গগন,   চিত্ত হল পুলকমগন,
তোমার  নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।
তোমার  পরানপ্রদীপ তুলে ধোরো, ওই আলোতে জ্বেলো গো ॥
আরো দেখুন