৮৪ (o ki elo o ki elo)

     ও কি এল, ও কি এল না,   বোঝা গেল না--

     ও কি মায়া কি স্বপনছায়া,   ও কি ছলনা ॥

              ধরা কি পড়ে ও রূপেরই ডোরে,

          গানেরই তানে কি বাঁধিবে ওরে--

                   ও যে চিরবিরহেরই সাধনা ॥

ওর   বাঁশিতে করুণ কী সুর লাগে

     বিরহমিলনমিলিত রাগে।

          সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,

          হৃদয়বনে ও উদাসী হাওয়া,

                        বুঝি   শুধু ও পরমকামনা ॥

রাগ: ভৈরবী-রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সেই তো বসন্ত
Songs
     সেই তো বসন্ত ফিরে এল,   হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।
সব মরুময়,   মলয়-অনিল এসে   কেঁদে শেষে   ফিরে চলে যায়   হায় রে॥
     কত শত ফুল ছিল হৃদয়ে,     ঝরে গেল,   আশালতা শুকালো--
                   পাখিগুলি দিকে দিকে চলে যায়।
              শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,
                   প্রাণ করে হায়-হায়   হায় রে॥
                        ফুরাইল সকলই।
     প্রভাতের মৃদু হাসি,   ফুলের রূপরাশি,   ফিরিবে কি আর।
          কিবা জোছনা ফুটিত রে   কিবা যামিনী--
সকলই হারালো,   সকলই গেল রে চলিয়া,   প্রাণ করে হায় হায়   হায় রে॥
আরো দেখুন
এসো এসো হে
Songs
এসো এসো হে তৃষ্ণার জল,   কলকল্‌ ছলছল্‌--
ভেদ করো কঠিনের ক্রূর বক্ষতল   কলকল্‌ ছলছল্‌॥
     এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
     এসো হে নির্মল   কলকল্‌ ছলছল্‌॥
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
     তাহারি সোনার তান   তোমাতে জাগায় গান,
     এসো হে উজ্জ্বল, কলকল্‌ ছলছল্‌॥
হাঁকিছে অশান্ত বায়,
'আয়, আয়, আয়।'   সে তোমায় খুঁজে যায়।
     তাহার মৃদঙ্গরবে   করতালি দিতে হবে,
     এসো হে চঞ্চল, কলকল্‌ ছলছল্‌॥
মরুদৈত্য কোন্‌ মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
     ভেঙে ফেলে দিয়ে কারা   এসো বন্ধহীন ধারা,
     এসো হে প্রবল,   কলকল্‌ ছলছল্‌॥
আরো দেখুন
শ্রাবণের বারিধারা ঝরিছে
Songs
শ্রাবণের বারিধারা   ঝরিছে বিরামহারা।
     বিজন শূন্য-পানে              চেয়ে থাকি একাকী।
দূর দিবসের তটে মনের আঁধার পটে
     অতীতের অলিখিত          লিপিখানি লেখা কি।
বিদ্যুৎ মেঘে মেঘেগোপন বহ্নিবেগে
     বহি আনে বিস্মৃত            বেদনার রেখা কি।
যে ফিরে মালতীবনে, সুরভিত সমীরণে
     অন্তসাগরতীরে পাব তার দেখা কি॥
আরো দেখুন