৮৮ (hyade go nandorani)

           হ্যাদে গো নন্দরানী,   আমাদের   শ্যামকে ছেড়ে দাও।

আমরা  রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে।   আমাদের   শ্যামকে দিয়ে যাও॥

          হেরো গো   প্রভাত হল, সুয্যি ওঠে, ফুল ফুটেছে বনে।

          আমরা   শ্যামকে নিয়ে গোষ্ঠে যাব আজ করেছি মনে।

          ওগো,   পীত ধড়া পরিয়ে তারে কোলে নিয়ে আয়।

          তার   হাতে দিয়ো মোহন বেণু, নূপুর দিয়ো পায়॥

          রোদের বেলায় গাছের তলায় নাচব মোরা সবাই মিলে।

          বাজবে নূপুর রুনুঝুনু, বাজবে বাঁশি মধুর বোলে।

          বনফুলে গাঁথব মালা, পরিয়ে দেব' শ্যামের গলে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

রচনাস্থান: কারোয়ার থেকে ফেরার পথে

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মরি লো মরি
Songs
মরি লো মরি,     আমার     বাঁশিতে ডেকেছে কে॥
          ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না--
ওই-যে     বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি॥
          শুনেছি কোন্‌ কুঞ্জবনে যমুনাতীরে
     সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে--
ওগো, তোরা জানিস যদি    আমায়    পথ বলে দে॥
              দেখি গে তার মুখের হাসি,
তারে        ফুলের মালা পরিয়ে আসি,
তারে        বলে আসি 'তোমার বাঁশি
     আমার     প্রাণে বেজেছে'॥
আরো দেখুন
আবার যদি ইচ্ছা কর
Songs
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
     দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥
আবার জলে ভাসাই ভেলা,  ধুলার 'পরে করি খেলা গো,
              হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥
কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,
     আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।
আবার তুমি ছদ্মবেশে    আমার সাথে খেলাও হেসে গো,
              নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥
আরো দেখুন
এ পথে আমি-যে
Songs
এ পথে আমি-যে গেছি বার বার, ভুলি নি তো এক দিনও।
আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ॥
তবু মনে মনে জানি নাই ভয়,   অনুকূল বায়ু সহসা যে বয়--
          চিনিব তোমায় আসিবে সময়,   তুমি যে আমায় চিন॥
একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা।
তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা।
পথের ধারেতে ফুটিল যে ফুল   জানি জানি তারা ভেঙে দেবে ভুল--
          গন্ধে তাদের গোপন মৃদুল   সঙ্কেত আছে লীন॥
আরো দেখুন