৭২ (dur rajanir swapan)

দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,

দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে॥

হায় রে সে কাল হায় রে   কখন চলে যায় রে

আজ এ কালের মরীচিকায়   নতুন মায়ায় ভাসিতে॥

যে মহাকাল দিন ফুরালে   আমার কুসুম ঝরালো

সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো।

শুনিয়ে শেষের কথা সে   কাঁদিয়ে ছিল হতাশে,

তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো।

আমরা খেলা খেলেছিলেম,   আমরাও গান গেয়েছি।

আমরাও পাল মেলেছিলেম,   আমরা তরী বেয়েছি।

হারায় নি তা হারায় নি   বৈতরণী পারায় নি--

নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।

রাগ: মিশ্র খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ বৈশাখ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মে, ১৯২৭

রচনাস্থান: শিলং

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যেমন দখিনে বায়ু ছুটেছে
Songs
যেমন দখিনে বায়ু ছুটেছে,
কে জানে কোথায় ফুল ফুটেছে,
তেমনি আমিও, সখী, যাব --
না জানি কোথায় দেখা পাব।
কার সুধাস্বর-মাঝে জগতের গীত বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে,
কাহার প্রাণের প্রেম অনন্ত --
তাহারে খুঁজিব দিক-দিগন্ত।।
আরো দেখুন
মন রে ওরে
Songs
          মন রে ওরে মন,    তুমি    কোন্‌ সাধনার ধন!
          পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ॥
রাতের তারা চোখ না বোজে-- অন্ধকারে তোমায় খোঁজে,
          দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ॥
          সাগর যেমন জাগায় ধ্বনি,         খোঁজে নিজের রতনমণি,
তেমনি করে আকাশ ছেয়ে  অরুণ আলো যায় যে চেয়ে--
          নাম ধ'রে তোর বাজায় বাঁশি কোন্‌ আজানা জন ॥
আরো দেখুন
তরীতে পা দিই
Songs
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো।
ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নি গো ॥
     তোরা যাবি রাজার পুরে   অনেক দূরে,
     তোদের রথের চাকার সুরে
              আমার সাড়া পাই নি গো ॥
     আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
     হয়তো কখন্‌ নিসুত রাতে উঠবে হাওয়া।
আসবে মাঝি ও পার হতে   উজান স্রোতে,
সেই আশাতেই চেয়ে আছি-- তরী আমার বাই নি গো ॥
আরো দেখুন