৯০ (dekha na dekhay mesha he)

দেখা না-দেখায় মেশা   হে বিদ্যুৎলতা,

কাঁপাও ঝড়ের বুকে   একি ব্যাকুলতা ॥

     গগনে সে ঘুরে ঘুরে   খোঁজে কাছে, খোঁজে দূরে--

     সহসা কী হাসি হাস';    নাহি কহ কথা ॥

আঁধার ঘনায় শূন্যে,   নাহি জানে নাম,

কী রুদ্র সন্ধানে সিন্ধু   দুলিছে দুর্দাম।

     অরণ্য হতাশপ্রাণে   আকাশে ললাট হানে,

     দিকে দিকে কেঁদে ফেরে   কী দুঃসহ ব্যথা ॥

রাগ: মেঘমল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1932

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সুধাসাগরতীরে হে
Songs
সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে॥
        শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী,
        নিখিল গাহে আজি আকুল আশ্বাসে॥
        গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা,
            মধুর বহে তব কৃপাসমীরণ।
            আনন্দতরঙ্গ উঠে দশ দিকে,
            মন প্রাণ মগ্ন অমৃত-উচ্ছ্বাসে॥
আরো দেখুন
ওলো রেখে দে সখী, রেখে দে
Songs
ওলো রেখে দে, সখী, রেখে দে,
মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগ যাতনা,
বুঝিতে পারি না ভাষা।
ফুলের বাঁধন, সাধের কাঁদন,
পরান সঁপিতে প্রাণের সাধন,
লহো লহো বলে পরে আরাধন
পরের চরণে আশা।
তিলেক দরশ পরশ মাগিয়া,
বরষ বরষ কাতরে জাগিয়া,
পরের মুখের হাসির লাগিয়া
অশ্রু-সাগরে ভাসা।
জীবনের সুখ খুঁজিবারে গিয়া
জীবনের সুখ নাশা।
আরো দেখুন
আমি চিত্রাঙ্গদা
Songs
       আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।
                        নহি দেবী, নহি সামান্যা নারী।
                   পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
                                  সে নহি নহি,
                   হেলা করি মোরে রাখিবে পিছে
                                  সে নহি নহি।
                   যদি পার্শ্বে রাখ মোরে
                                  সংকটে সম্পদে,
                   সম্মতি দাও যদি কঠিন ব্রতে
                                  সহায় হতে,
                             পাবে তবে তুমি চিনিতে মোরে।
                   আজ শুধু করি নিবেদন--
                             আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রনন্দিনী॥
আরো দেখুন