১১২ (amra lakkhichharar dol)

আমরা লক্ষ্মীছাড়ার দল    ভবের    পদ্মপত্রে জল

                   সদা   করছি টলোমল

মোদের   আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল॥

     নাহি জানি করণ-কারণ,   নাহি জানি ধরণ-ধারণ॥

              নাহি মানি শাসন-বারণ গো--

আমরা   আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল॥

     লক্ষ্মী, তোমার বাহনগুলি   ধনে পুত্রে উঠুন ফুলি,

              লুঠুন তোমার চরণধূলি গো--

     আমরা   স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।

তোমার   বন্দরেতে বাঁধা ঘাটে   বোঝাই-করা সোনার পাটে

                   অনেক রত্ন অনেক হাটে গো--

     আমরা   নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল॥

আমরা এবার খুঁজে দেখি   অকূলেতে কূল মেলে কি,

              দ্বীপ আছে কি ভবসাগরে।

     যদি   সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।

আমরা জুটে সারা বেলা    করব হতভাগার মেলা,

              গাব গান   খেলব খেলা গো--

কণ্ঠে যদি গান না আসে করব কোলাহল॥

রাগ: দেশ-মল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মোরা চলব না
Songs
                    মোরা    চলব না ।
           মুকুল ঝরে ঝরুক,   মোরা   ফলব না ।।
       সূর্যতারা আগুন ভুগে   জ্ব’লে মরুক যুগে যুগে–
           আমরা যতই পাই-না জ্বালা   জ্বলব না ।।
       বনের শাখা কথা বলে,  কথা জাগে সাগরজলে–
           এই ভুবনে আমরা কিছুই   বলব না ।
       কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান–
           আমরা তো এই প্রাণের টলায়   টলব না ।।
আরো দেখুন
প্রেমের জোয়ারে ভাসবে দোঁহারে
Songs
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
            বাঁধন খুলে দাও, দাও দাও।
ভুলিব ভাবনা    পিছনে চাব না,
            পাল তুলে দাও, দাও দাও।
      প্রবল পবনে তরঙ্গ তুলিল--
হৃদয় দুলিল, দুলিল দুলিল,
      পাগল হে নাবিক,
            ভুলাও দিগ্‌বিদিক,
                  পাল তুলে দাও, দাও দাও॥
আরো দেখুন
কী অসীম সাহস তোর মেয়ে! - আমার সাহস! তাঁর
Songs
        কী অসীম সাহস তোর, মেয়ে।
         আমার সাহস!
                      তাঁর সাহসের নাই তুলনা।
                 কেউ যে কথা বলতে পারে নি
              তিনি ব'লে দিলেন কত সহজে--
                            জল দাও।
ওই একটু বাণী--
                                   তার দীপ্তি কত;
                        আলো ক'রে দিল আমার সারা জন্ম।
                   বুকের উপর কালো পাথর চাপা ছিল যে,
                               সেটাকে ঠেলে দিল--
                                    উথলি উঠল রসের ধারা।
আরো দেখুন