৯৬ (ami sandhyadiper shikha)

              আমি   সন্ধ্যাদীপের শিখা,

          অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা ॥

তার         স্বপনে মোর আলোর পরশ   জাগিয়ে দিল গোপন হরষ,

              অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা ॥

                   আমার   নির্জন উৎসবে

              অম্বরতল হয় নি উতল পাখির কলরবে।

যখন    তরুণ রবির চরণ লেগে   নিখিল ভুবন উঠবে জেগে

              তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ পৌষ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জানুয়ারি, ১৯২৪

রচনাস্থান: শ্রীনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

স্বপ্নমদির নেশায় মেশা
Songs
     স্বপ্নমদির নেশায় মেশা    এ উন্মত্ততা,
জাগায় দেহে মনে    একি বিপুল ব্যথা॥
বহে মম শিরে শিরে    একি দাহ, কী প্রবাহ,
     চকিতে সর্বদেহে    ছুটে তড়িৎলতা॥
ঝড়ের পবনগর্জে    হারাই আপনায়,
দুরন্ত যৌবনক্ষুব্ধ    অশান্ত বন্যায়।
তরঙ্গ উঠে প্রাণে    দিগন্তে কাহার পানে--
     ইঙ্গিতের ভাষায় কাঁদে    নাহি নাহি কথা॥
আরো দেখুন
ও আষাঢ়ের পূর্ণিমা
Songs
ও   আষাঢ়ের পূর্ণিমা আমার,   আজি রইলে আড়ালে--
          স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥
আপনারই মনে জানি না একেলা   হৃদয়-আঙিনায় করিছ কী খেলা--
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি   তুমি আপনায় হারালে॥
          একি     মনে রাখা  একি     ভুলে যাওয়া।
          একি    স্রোতে ভাসা,      একি   কূলে যাওয়া।
কভুবা নয়নে কভুবা পরানে   কর লুকোচুরি কেন যে কে জানে।
কভুবা ছায়ায় কভুবা আলোয়   কোন্‌ দোলায় যে নাড়ালে॥
আরো দেখুন
যে ছিল আমার
Songs
              যে ছিল আমার স্বপনচারিণী
                   তারে   বুঝিতে পারি নি।
                        দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥
          শুভক্ষণে কাছে ডাকিলে,
              লজ্জা আমার ঢাকিলে গো,
                        তোমারে         সহজে পেরেছি বুঝিতে॥
কে মোরে ফিরাবে অনাদরে,
     কে মোরে ডাকিবে কাছে,
          কাহার প্রেমের বেদনায়       আমার মূল্য আছে,
              এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে--
                   আমি    তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
আরো দেখুন