৯২ (akash tomay kon rupe)

আকাশ, তোমায় কোন্‌ রূপে মন চিনতে পারে

     তাই ভাবি যে বারে বারে॥

গহন রাতের চন্দ্র তোমার মোহন ফাঁদে

     স্বপন দিয়ে মনকে বাঁধে,

প্রভাতসূর্য শুভ্র জ্যোতির তরবারে

     ছিন্ন করি ফেলে তারে॥

বসন্তবায় পরান ভুলায় চুপে চুপে,

     বৈশাখী ঝড় গর্জি উঠে রূদ্ররূপে।

শ্রাবণমেঘের নিবিড় সজল কাজল ছায়া

     দিগ্‌দিগন্তে ঘনায় মায়া--

আশ্বিনে এই অমল আলোর কিরণধারে

     যায় নিয়ে কোন্‌ মুক্তিপারে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: মিউনিক

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জীবনে এ কি প্রথম
Songs
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল!    এল রে!
নবীন বাসনায় চঞ্চল যৌবন       নবীন জীবন পেল।
                             এল, এল।
বাহির হতে চায় মন,    চায়, চায় রে--
করে কাহার অন্বেষণ।
ফাগুন-হাওয়ার দোল    দিয়ে যায় হিল্লোল--
        চিতসাগর উদ্‌বেল।      এল, এল।
দখিনবায়ু ছুটিয়াছে,     বুঝি    খোঁজে কোন্‌ ফুল ফুটিয়াছে--
খোঁজে বনে বনে--       খোঁজে আমার মনে।
নিশিদিন আছে মন জাগিকার পদপরশন-লাগি--
তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছে
                             আমার মন॥
আরো দেখুন
আমার মন চেয়ে
Songs
আমার  মন চেয়ে রয় মনে মনে   হেরে মাধুরী।
        নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি॥
        চেয়ে চেয়ে বুকের মাঝে   গুঞ্জরিল একতারা যে--
        মনোরথের পথে পথে বাজল বাঁশুরি।
        রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী॥
কূলহারা কোন্‌ রসের সরোবরে    মূলহারা ফুল ভাসে জলের 'পরে।
        হাতের ধরা ধরতে গেলে   ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে--
        আপন-মনে স্থির হয়ে রই, করি নে চুরি।
        ধরা দেওয়ার ধন সে তো নয়, অরূপ মাধুরী॥
আরো দেখুন
বিদায় করেছ যারে নয়নজলে
Songs
বিদায় করেছ যারে নয়ন-জলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে।
আজি মধু সমীরণে, নিশীথে কুসুম-বনে,
তারে কি পড়েছে মনে বকুল-তলে?
এখন ফিরাবে আর কিসের ছলে।
সেদিনো তো মধুনিশি, প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশদিশি কুসুম-দলে।
দুটি সোহাগের বাণী, যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি পরাতে গলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে।
মধুনিশি পূর্ণিমার, ফিরে আসে বার বার,
সে জন ফেরে না আর, যে গেছে চলে।
ছিল তিথি অনকূল, শুধু নিমেষের ভুল,
চিরদিন তৃষাকুল পরান জ্বলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে।
আরো দেখুন