৪ (shyam re nipat kathin mon)

শ্যাম রে, নিপট কঠিন মন তোর।

  বিরহ সাথি করি সজনী রাধা

    রজনী করত হি ভোর।

একলি নিরল বিরল পর বৈঠত

     নিরখত যমুনা পানে,

বরখত অশ্রু, বচন নহি নিকসত,

     পরান থেহ ন মানে।

গহন তিমির নিশি ঝিল্লিমুখর দিশি

     শূন্য কদম তরুমূলে,

ভূমিশয়ন-'পর আকুল কুন্তল,

      কাঁদই আপন ভুলে।

মুগধ মৃগীসম চমকি উঠই কভু

    পরিহরি সব গৃহকাজে

চাহি শূন্য-'পর কহে করুণস্বর

    বাজে রে বাঁশরি বাজে।

নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহু

     রহই দূর মথুরায় --

রয়ন নিদারুণ কৈসন যাপসি

   কৈস দিবস তব যায়!

কৈস মিটাওসি প্রেম-পিপাসা

    কঁহা বজাওসি বাঁশি?

পীতবাস তুঁহু কথি রে ছোড়লি,

   কথি সো বঙ্কিম হাসি?

কনক-হার অব পহিরলি কন্ঠে,

    কথি ফেকলি বনমালা?

হৃদিকমলাসন শূন্য করলি রে,

     কনকাসন কর আলা!

এ দুখ চিরদিন রহল চিত্তমে,

   ভানু কহে, ছি ছি কালা!

ঝটিতি আও তুঁহু হমারি সাথে,

    বিরহ-ব্যাকুলা বালা।

রাগ: বেহাগ

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার মালার ফুলের
Songs
    আমার মালার ফুলের দলে আছে লেখা    বসন্তের মন্ত্রলিপি।
        এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ।
            সাহানা রাগিণী এর রাঙা রঙে রঞ্জিত,
                মধুকরের ক্ষুধা অশ্রুত ছন্দে গন্ধে তার গুঞ্জরে॥
        আন্‌ গো ডালা    গাঁথ্‌ গো মালা,
    আন্    মাধবী মালতী অশোকমঞ্জরী,    আয় তোরা আয়।
আন্    করবী রঙ্গন কাঞ্চন রজনীগন্ধা প্রফুল্লমল্লিকা, আয় তোরা আয়।
            মালা পর্‌ গো মালা পর্‌ সুন্দরী--
                    ত্বরা কর্‌ গো ত্বরা কর্‌।
            আজি পূর্ণিমা রাতে জাগিছে চন্দ্রমা,
                বকুলকুঞ্জ দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
                    থরোথরো মৃদু মর্মরি।
            নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
            চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে    আহা।
            দিস নে মধুরাতি বৃথা বহিয়ে উদাসিনী, হায় রে।
            শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা--
            সুধাপসরা ধুলায় দেবে শূন্য করি,    শুকাবে বঞ্জুলমঞ্জরী।
            চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
            তন্দ্রাহারাপিকবিরহকাকলি-কূজিত দক্ষিণবায়ে
            মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো,
            কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে দুলে গো॥
আরো দেখুন
হরি, তোমায় ডাকি
Songs
                হরি, তোমায় ডাকি,   সংসারে একাকী
                               আঁধার অরণ্যে ধাই হে।
                গহন তিমিরে  নয়নের নীরে 
                               পথ খুঁজে নাহি পাই হে।।
                সদা মনে হয় ‘কী করি’ ‘কী করি’,
                কখন আসিবে কালবিভাবরী–
                তাই ভয়ে মরি, ডাকি হরি ! হরি !
                               হরি বিনে কেহ নাই হে।।
                নয়নের জল হবে না বিফল,
                তোমায় সবে বলে ভকতবৎসল–
                সেই আশা মনে করেছি সম্বল,
                               বেঁচে আছি শুধু তাই হে।
                আঁধারেতে জাগে তব আঁখিতারা,
                তোমার ভক্ত কভু হয় না পথহারা–
                প্রাণ তোমায় চাহে, তুমি ধ্রুবতারা–
                               আর কার পানে চাই হে।।
আরো দেখুন
আমার সকল রসের ধারা
Songs
                 আমার সকল রসের ধারা
           তোমাতে আজ হোক-না হারা ॥
জীবন জুড়ে লাগুক পরশ,    ভুবন ব্যেপে জাগুক হরষ,
      তোমার রূপে মরুক ডুবে     আমার দুটি আঁখিতারা ॥
                 হারিয়ে-যাওয়া মনটি আমার
           ফিরিয়ে তুমি আনলে আবার ॥
ছড়িয়ে-পড়া আশাগুলি       কুড়িয়ে তুমি লও গো তুলি,
      গলার হারে দোলাও তারে    গাঁথা তোমার ক'রে সারা ॥

আরো দেখুন