৭ (shuna sokhi bajat bashi)

      শুন সখি, বাজত বাঁশি

গভীর রজনী, উজল কুঞ্জপথ,

      চন্দ্রম ডারত হাসি।

দক্ষিণপবনে কম্পিত তরুগণ,

      তম্ভিত যমুনাবারি,

কুসুমসুবাস উদাস ভইল, সখি,

      উদাস হৃদয় হমারি।

বিগলিত মরম, চরণ খলিতগতি,

      শরম ভরম গয়ি দূর,

নয়ন বারিভর, গরগর অন্তর,

      হৃদয় পুলকপরিপূর।

কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,

      সো কি হমারই শ্যাম?

মধুর কাননে মধুর বাঁশরি

      বজায় হমারি নাম?

কত কত যুগ সখি, পুণ্য করনু হম,

      দেবত করনু ধেয়ান,

তব ত মিলল সখি, শ্যামরতন মম,

      শ্যাম পরানক প্রাণ।

           শ্যাম রে,

শুনত শুনত তব মোহন বাঁশি,

      জপত জপত তব নামে,

সাধ ভইল ময় দেহ ডুবায়ব

      চাঁদউজল যমুনামে!

"চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,

      ধরহ সখীজন হাত,

নীদমগন মহী, ভয় ডর কছু নহি,

      ভানু চলে তব সাথ।'

রাগ: বেহাগ-কীর্তন

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি যে আর
Songs
     আমি যে আর সইতে পারি নে।
সুরে বাজে মনের মাঝে গো,    কথা দিয়ে কইতে পারি নে॥
হৃদয়লতা নুয়ে পড়ে    ব্যথাভরা ফুলের ভরে গো,
     আমি সে আর বইতে পারি নে॥
     আজি আমার নিবিড় অন্তরে॥
কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো    পুলক-লাগা আকুল মর্মরে।
কোন্‌ গুণী আজ উদাস প্রাতে    মীড় দিয়েছে কোন্‌ বীণাতে গো--
     ঘরে যে আর রইতে পারি নে॥
আরো দেখুন
আছ অন্তরে চিরদিন
Songs
আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি।
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন দিশাহারা অন্ধকারে?।
অকূলের কূল তুমি আমার,
তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?
আনন্দঘন বিভু, তুমি যার স্বামী
সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে।
আরো দেখুন
পথ ভুলেছিস সত্যি বটে
Songs
                 পথ ভুলেছিস সত্যি বটে? সিধে রাস্তা দেখতে চাস?
                 এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি বারো মাস।
              হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
                  কেমন হে ভাই!
                                      কেমন সে ঠাঁই?
          মন্দ নহে বড়ো,
                 এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো।
              হাঃ হাঃ হাঃ!
        আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে,
                 আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে।
              হাঃ হাঃ হাঃ!
আরো দেখুন