৪৬ (nami nami bharati)

             নমি নমি ভারতী, তব কমল চরণে

                 পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।

            পূর্ণ হল বাসনা,দেবী কমলাসনা,

                 ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।

             কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে,

                 হৃদয়-কমলে চরণ-কমল করো দান।

            তব কমল-পরিমলে রাখো হৃদি ভরিয়ে,

                 চিরদিবস করিব তব চরণ-সুধা পান।

রাগ: প্রভাতী-গুজরাটি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এই মলিন বস্ত্র
Songs
এই   মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার--
       আমার এই        মলিন অহংকার॥
দিনের কাজে ধুলা লাগি  অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার।
আমার এই        মলিন অহংকার॥
এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে--
হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে    প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।
                     ওরে আয়, সময় নেই যে আর॥
আরো দেখুন
তব সিংহাসনের আসন হতে
Songs
তব     সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে--
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে  নাথ, থেমে॥
       একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
       তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে,
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥
       তোমার সভায় কত-না গান, কতই আছেন গুণী--
       গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!
       লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
       হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে--
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥
আরো দেখুন
দীর্ঘ জীবনপথ
Songs
দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন--
          গেয়ে চলি তবু তাঁর করুণার গান ॥
খুলে রেখেছেন তাঁর    অমৃতভবনদ্বার--
শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান ॥
অনন্তের পানে চাহি   আনন্দের গান গাহি--
          ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে।
অনন্ত আলয় যার   কিসের ভাবনা তার--
          নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মাণ ॥
আরো দেখুন