৩৪ (chal chal bhai twora kare)

         চল্‌ চল্‌ ভাই,ত্বরা করে মোরা আগে যাই।

        প্রাণপণ খোঁজ্‌ এ বন সে বন,

                 চল্‌ মোরা ক-জন ওদিকে যাই।

          না না ভাই, কাজ নাই

                 হোথা কিছু নাই, কিছু নাই,

                 ওই ঝোপে যদি কিছু পাই।

         বরা বরা--

          আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার,

                 চুপি চুপি আয়,চুপি চুপি আয় অশথতলায়,

                         এবার ঠিকঠাক হয়ে সব থাক্‌,

                 সাবধান ধর্‌ বাণ, সাবধান ছাড়্‌ বাণ,

                 গেল গেল, ঐ ঐ, পালায় পালায়,চল্‌ চল্‌।

                         ছোট্‌ রে পিছে আয় রে ত্বরা যাই।

রাগ: ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জাগ' আলসশয়নবিলগ্ন
Songs
              জাগ' আলসশয়নবিলগ্ন।
              জাগ' তামসগহননিমগ্ন॥
ধৌত করুক করুণারুণবৃষ্টি   সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
              জাগ' দুঃখভারনত উদ্যমভগ্ন॥
জ্যোতিসম্পদ তরি দিক চিত্ত     ধনপ্রলোভননাশন বিত্ত,
              জাগ' পুণ্যবসন পর' লজ্জিত নগ্ন॥
আরো দেখুন
অমল ধবল পালে
Songs
অমল ধবল পালে লেগেছে    মন্দ মধুর হাওয়া--
    দেখি নাই কভু দেখি নাই    এমন তরণী বাওয়া॥
        কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদূরের ধন--
                ভেসে যেতে চায় মন,
        ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া॥
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে--
    মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।
        ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন।
                ভেবে মরে মোর মন--
        কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া॥
আরো দেখুন
ক্ষমিতে পারিলাম না যে
Songs
         ক্ষমিতে পারিলাম না যে
      ক্ষমো হে মম দীনতা,
            পাপীজনশরণ প্রভু।
মরিছে তাপে মরিছে লাজে
      প্রেমের বলহীনতা--
            ক্ষমো হে মম দীনতা,
                  পাপীজনশরণ প্রভু।
      প্রিয়ারে নিতে পারি নি বুকে,
            প্রেমেরে আমি হেনেছি,
      পাপীরে দিতে শাস্তি শুধু
            পাপেরে ডেকে এনেছি।
জানি গো তুমি ক্ষমিবে তারে
      যে অভাগিনী পাপের ভারে
            চরণে তব বিনতা।
            ক্ষমিবে না, ক্ষমিবে না
      আমার ক্ষমাহীনতা,
            পাপীজনশরণ প্রভু॥
আরো দেখুন