৩৭ (balbo ki ar bolbo khuro)

           বলব কী আর বলব খুড়ো-- উঁ উঁ।

                 আমার যা হয়েছে বলি কার কাছে--

                 একটা বুড়ো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ।

          তখন যে ভারি ছিল জারিজুরি,

                 এখন কেন করছ বাপু উঁ উঁ উঁ--

                 কোন্‌খানে লেগেছে বাবা,দিই একটু ফুঁ।

রাগ: যোগিয়া

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শ্যামল ছায়া, নাইবা গেলে
Songs
          শ্যামল ছায়া, নাইবা গেলে
          শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে--  হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥
          মলিন, তোমার মিলাবে লাজ--
          শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি,   বাজাবে মেঘ সোনার বাঁশি--
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥
আরো দেখুন
নয়ান ভাসিল জলে
Songs
                   নয়ান ভাসিল জলে--
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে,
              জাগিল রজনী হরষে হরষে রে ॥
     তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে।
     জাগো রে আনন্দে চিতচাতক জাগো--
     মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে ॥
আরো দেখুন
তুমি কি কেবলই
Songs
          তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
              ওই-যে সুদূর নীহারিকা
          যারা করে আছে ভিড়   আকাশের নীড়,
              ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী   গ্রহ তারা রবি,
          তুমি কি তাদের মতো সত্য নও।
                        হায় ছবি, তুমি শুধু ছবি॥
              নয়নসমুখে তুমি নাই,
          নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই-- আজি তাই
              শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল   তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
                        নাহি জানি, কেহ নাহি জানে--
                   তব সুর বাজে মোর গানে,
                        কবির অন্তরে তুমি কবি--
                   নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥
আরো দেখুন