২৪ (ah kaj ki golmale)

        আঃ কাজ কী গোলমালে,

                 না হয় রাজাই সাজালে।

                 মরবার বেলায় মরবে ওটাই,থাকব ফাঁকতালে।

          রাম রাম হরি হরি,ওরা থাকতে আমি মরি!

                 তেমন তেমন দেখলে বাবা ঢুকব আড়ালে।

             ওরে চল্‌ তবে শিগ্‌গিরি,

                          আনি পূজোর সামিগ্‌গিরি।

                 কথায় কথায় রাত পোহাল,এমনি কাজের ছিরি।

রাগ: কাফি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দেখো সখা, ভুল করে ভালোবেসো না
Songs
দেখো সখা ভুল করে ভালোবেসো না।
আমি ভালোবাসি বলে কাছে এসো না।
তুমি যাহে সুখী হও তাই করো সখা,
আমি সুখী হব বলে যেন হেসো না।
আপন বিরহ লয়ে আছি আমি ভালো,
কী হবে চির আঁধারে নিমেষের আলো।
আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই,
আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না।
আরো দেখুন
কে ডাকে. আমি
Songs
কে ডাকে।    আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে,    কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই॥
পরশ পুলকরস-ভরা    রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস,    লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ--
চকিতে শুনিতে শুধু পাই।  চ'লে যাই॥
আরো দেখুন
ভক্ত করিছে প্রভুর চরণে
Songs
           ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ--
     ওরে দীন, তুই জোড়কর করি কর্‌ তাহা দরশন ॥
মিলনের ধারা পড়িতেছে ঝরি,  বহিয়া যেতেছে অমৃতলহরী,
     ভূতলে মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্‌-বরিষন ॥
     ওই-যে আলোক পড়েছে তাঁহার উদার ললাটদেশে,
     সেথা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে।
চারি দিকে তাঁর শান্তিসাগর  স্থির হয়ে আছে ভরি চরাচর--
     ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে, শান্ত করো রে মন ॥
আরো দেখুন