৯ (bano jiboner jatrapothe)

                  নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর 

                          হে হৃদয়েশ্বর–

                  প্রেমের বিত্ত  পূর্ণ করিয়া দিক চিত্ত ;

              যেন এ সংসারমাঝে  তব দক্ষিণমুখ রাজে ;

              সুখরূপে পাই তব ভিক্ষা,  দুখরূপে পাই তব দীক্ষা ;

              মন হোক ক্ষুদ্রতামুক্ত,  নিখিলের সাথে হোক যুক্ত,

                    শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তি 

                        শান্তি শান্তি শান্তি ।।

রাগ: ইমন-ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ পৌষ, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ ডিসেম্বর, ১৯৩৯

রচনাস্থান: উত্তরায়ণ, শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সব কাজে হাত
Songs
     সব কাজে হাত লাগাই মোরা   সব কাজেই।
              বাধা বাঁধন নেই গো নেই॥
দেখি   খুঁজি বুঝি,     কেবল   ভাঙি গড়ি যুঝি,
     মোরা    সব দেশেতেই বেড়াই ঘুরে   সব সাজেই॥
          পারি নাইবা পারি,   নাহয়   জিতি কিম্বা হারি--
যদি   অমনিতে হাল ছাড়ি   মরি সেই লাজেই।
     আপন হাতের জোরে   আমরা   তুলি সৃজন ক'রে,
          আমরা   প্রাণ দিয়ে ঘর বাঁধি,   থাকি তার মাঝেই॥
আরো দেখুন
অল্প লইয়া থাকি
Songs
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।
     কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে "হায় হায়' ॥
          নদীতটসম কেবলই বৃথাই   প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
              একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥
যাহা যায় আর যাহা-কিছু থাকে   সব যদি দিই সঁপিয়া তোমাকে
     তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়।
          তোমাতে রয়েছে কত শশী ভানু,   হারায় না কভু অণু পরমাণু,
              আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ॥
আরো দেখুন
এই সকাল বেলার
Songs
          এই    সকাল বেলার বাদল-আঁধারে
          আজি   বনের বীণায় কী সুর বাঁধা রে॥
ঝরো ঝরো বৃষ্টিকলরোলে   তালের পাতা মুখর ক'রে তোলে   রে,
          উতল হাওয়া বেণুশাখায় লাগায় ধাঁদা রে॥
          ছায়ার   তলে তলে জলের ধারা ওই
          হেরো   দলে দলে নাচে তাথৈ থৈ-- তাথৈ থৈ।
মন যে আমার পথ-হারানো সুরে   সকল আকাশ বেড়ায় ঘুরে ঘুরে   রে,
          শোনে যেন কোন্‌ ব্যাকুলের করুণ কাঁদা রে॥
আরো দেখুন