৩ (ujjwal karo he)

উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি

     বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।

সভা-মাঝে তুমি আজ   বিরাজো হে রাজরাজ,

     আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি॥

          সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন

              তোমারি মাধুরীসুধা করি বরিষন।

     লহো তুমি লহো তুলে   তোমারি চরণমূলে

          নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি॥

          মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন

          তব শুভ আশীর্বাদ করি বিতরণ।

     বরিষ হে ধ্রুবতারা, কল্যাণকিরণধারা--

     দুর্দিনে সুদিনে তুমি থাকো চিরসাথী॥

রাগ: ভূপালী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩০৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আর কত দূরে
Songs
     আর কত দূরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি ॥
     রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী--
     করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ॥
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে--
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
     আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে,
     স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ॥
আরো দেখুন
নয়ন ছেড়ে গেলে চলে
Songs
          নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে--
          তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ॥
ফুরায় যবে মিলনরাতি               তবু চির সাথের সাথি
          ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে ॥
          তোমার সুধারসের ধারা গহনপথে এসে
          ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মোর নব নব                   শুনিয়েছিলে যে সুর তব
          বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ॥
আরো দেখুন
তোমার হল শুরু
Songs
তোমার হল শুরু,   আমার হল সারা--
তোমায় আমায় মিলে   এমনি বহে ধারা ॥
     তোমার জ্বলে বাতি   তোমার ঘরে সাথি--
     আমার তরে রাতি,   আমার তরে তারা ॥
তোমার আছে ডাঙা,   আমার আছে জল--
তোমার বসে থাকা,   আমার চলাচল।
     তোমার হাতে রয়,   আমার হাতে ক্ষয়--
     তোমার মনে ভয়,   আমার ভয় হারা ॥
আরো দেখুন