১০ (sabare kari ahban)

              সবারে করি আহ্বান--

     এসো উৎসুকচিত্ত,   এসো আনন্দিত প্রাণ॥

হৃদয় দেহো পাতি,     হেথাকার দিবা রাতি

              করুক নবজীবনদান॥

আকাশে আকাশে বনে বনে   তোমাদের মনে মনে

              বিছায়ে বিছায়ে দিবে গান।

সুদূরের পাদপীঠতলে     যেখানে কল্যাণদীপ জ্বলে

              সেথা পাবে স্থান॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি কেমন করিয়া
Songs
আমি    কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো--
                   আমার   জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি    কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো--
                   ডুবিয়া   নিবিড় গভীর শোভাতে ॥
আজ    গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে--
                   দেখেছি   আমার হৃদয়রাজারে।
আমি    দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে--
                   দেখেছি   চিরজনমের রাজারে ॥
এই      বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
                   কেমনে মিলে গেছে মোর তনুতে--
তাই    এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।
আজ    ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো--
                   যেন রে   নিঃশেষে আজি ফুরালো।
আজ    যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো--
                   আমার     আদি ও অন্ত জুড়ালো ॥
আরো দেখুন
রয় যে কাঙাল
Songs
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে॥
     আলোয় যারে মলিনমুখে মৌন দেখি
     আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি--
          বরণমালা কে যে দোলায় তাহার কেশে॥
দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা
ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা।
     তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে
     মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্বানে--
          তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে॥
আরো দেখুন
আজ নবীন মেঘের
Songs
আজ   নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।
আমার   ভাবনা যত উতল হল অকারণে॥
কেমন ক'রে যায় যে ডেকে,   বাহির করে ঘরের থেকে,
     ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে॥
     বাঁধনহারা জলধারার কলরোলে
     আমারে কোন্‌ পথের বাণী যায় যে ব'লে।
সে পথ গেছে নিরুদ্দেশে   মানসলোকে গানের শেষে
     চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে॥
আরো দেখুন