শাপমোচন (sangjojan2)

১৪ নভেম্বর ১৯৩৩]  [ শান্তিনিকেতন


 

সংযোজন

হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব,
নীরবে জাগো একাকী শূন্য মন্দিরে--
কোন্‌ সে নিরুদ্দেশ লাগি
আছ চাহিয়া।
স্বরূনরূপিণী আলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী
তাহার মুরতি রচিলে বেদনায়
হৃদয়মাঝারে॥

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শারদোৼসব
Plays
পাত্রগণ : সন্ন্যাসী, ঠাকুরদা, লক্ষেশ্বর, উপানন্দ, রাজা, রাজদূত, অমাত্য, বালকগণ
রাগিণী ভৈরবী। তাল তেওরা
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে
দাঁড়িয়েছে এই প্রভাতখানি,
আকাশেতে সোনার আলোয়
ছড়িয়ে গেল তাহার বাণী।
ওরে মন, খুলে দে মন,
যা আছে তোর খুলে দে।
অন্তরে যা ডুবে আছে
আলোক-পানে তুলে দে।
আনন্দে সব বাধা টুটে
সবার সাথে ওঠ্‌ রে ফুটে,
চোখের 'পরে আলস-ভরে
রাখিস নে আর আঁচল টানি।

 

 

আরো দেখুন