পরিশিষ্ট (ক) (parishishta ka)

LESSON 2

এই পাঠের শিক্ষাপ্রণালী প্রথম পাঠের অনুরূপ।

 

  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

খাঁটি বিনয়
Others
ভাল জহরী নহিলে খাঁটি বিনয় চিনিতে পারে না। এক দল অহঙ্কারী আছে তাহারা অহঙ্কার করা আবশ্যক বিবেচনা করে না। তাহাদের বিস্তৃত জমিদারী, বিস্তর লোকের নিকট হইতে যশের খাজনা আদায় হয়, এই নিমিত্ত তাহাদের বিনয় করিবার উপযুক্ত সম্বল আছে। তাহারা সখ করিয়া বিনয় করিয়া থাকে। বাহিরে নাকি জমিজমা যথেষ্ট আছে, এই জন্য বাড়ির সমুখে একখানা বিনয়ের বাগান করিয়া রাখে। যে বেচারীর জমিদারী নাই, আধ পয়সা খাজনা মিলে না, সে ব্যক্তি পেটের দায়ে নিজের বাড়ির উঠানে, "অহং"এর বাস্তুভিটার উপরে অহঙ্কারের চাষ করিয়া থাকে, তাহার আর সখ করিবার জায়গা নাই। নিজমুখে অহঙ্কার করিলে যে দারিদ্র্য প্রকাশ পায়, সে দারিদ্র্য ঢাকিতে পারে এত বড় অহঙ্কার ইহাদের নাই। যাহা হউক, ইহাদের মধ্যে এক দল সখ করিয়া বিনয়ী, আর এক দল দায়ে পড়িয়া অহঙ্কারী, উভয়ের মধ্যে প্রভেদ সামান্য।
নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়? তবে, চব্বিশ ঘণ্টা নিজের গুণগুলি চোখের সাম্‌নে খাড়া করিয়া রাখে না এমন বিনয়ী সংসারে মেলে। অতএব কে বিনয়ী? না, যে আপনাকে ভুলিয়া থাকে, যে আপনাকে জানে না, তাহার কথা হইতেছে না।
আরো দেখুন
ডুব দেওয়া
Others
ছোট বড়
ডুবিয়া যাওয়া কথাটা সচরাচর ব্যবহার হইয়া থাকে। কিন্তু ডুবিয়া মরিবার ক্ষমতা ও অধিকার কয়জন লোকেরই বা আছে! কথাটার প্রকৃত ভাবই বা কে জানে! কবিরা, ভাবুকেরা, ভক্তেরা কেবল বলেন ডুবিয়া যাও, ইতর লোকেরা চারি দিকে চাহিয়া কঠিন মাটিতে পা দিয়া অবাক্‌ হইয়া বলে, ডুবিব কোন্‌ খানে, ডুবিবার স্থান কোথায়!
যাহা-কিছু, ক্ষুদ্র ক্ষুদ্র অনন্ত সকলি,
বালুকার কণা সেও অসীম অপার,
তারি মধ্যে বাঁধা আছে অনন্ত আকাশ --
কে আছে, কে পারে তারে আয়ত্ত করিতে!
বড় ছোট কিছু নাই, সকলি মহৎ।  
আঁখি মুদে জগতেরে বাহিরে ফেলিয়া,
অসীমের অন্বেষণে কোথা গিয়েছিনু।
Theres not the smallest orb which thou beholdest
But in his motion like an angel sings.
এ জগৎ মিথ্যা নয়, বুঝি সত্য হবে,
অক্ষর আকারে শুধু লিখিত রয়েছে।
অসীম হতেছে ব্যক্ত সীমা রূপ ধরি!
ভাল ক'রে পড়িব এ জগতের লেখা।
শুধু এ অক্ষর দেখে করিব না ঘৃণা।
লোক হ'তে লোকান্তরে ভ্রমিতে ভ্রমিতে,
একে একে জগতের পৃষ্ঠা উলটিয়া
ক্রমে যুগে যুগে হবে জ্ঞানের বিস্তার!
বিশ্বের যথার্থ রূপ কে পায় দেখিতে!
আঁখি মেলি চারি দিকে করিব ভ্রমণ,
ভালবেসে চাহিব এ জগতের পানে,
তবে ত দেখিতে পাব স্বরূপ ইহার!
আরো দেখুন
সৌন্দর্য ও প্রেম
Others
সৌন্দর্য্যের কারণ
পূর্ব্বে এক স্থানে বলিয়াছি, যে, যখন জগতের স্বপক্ষে থাকি তখনই আমাদের প্রকৃত সুখ, যখন স্বার্থ খুঁজিয়া মরি তখনই আমাদের ক্লেশ, শ্রান্তি, অসন্তোষ। ইহা হইতে আর-একটা কথা মনে আসে। যাহাদিগকে আমরা সুন্দর বলি তাহাদিগকে আমাদের কেন ভাল লাগে?
মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম
সূর্য্য ধায় লভিবারে বিশ্রামের ঘুম।
ভাঙ্গা এক ভিত্তি-'পরে ফুল শুভ্রবাস,
চারি দিকে শুভ্রদল করিয়া বিকাশ
মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে
অমর আলোকময় তপনের পানে;
ছোট মাথা দুলাইয়া কহে ফুল গাছে,
"লাবণ্য-কিরণ-ছটা আমারো ত আছে! "
INCLUSIONS
Oh, wilt thou have my hand, Dear,
to lie along in thine?
As a little stone in a running stream,
it seems to lie and pine!
Now drop the poor pale hand, Dear,...
unfit to plight with thine.
Oh, wilt thou have my cheek, Dear,
drawn closer to thine own?
My cheek is white, my cheek is worn,
by many a tear run down.
Now leave a little space, Dear,... lest it
should wet thine own,  
Oh, must thou have my soul, Dear,
commingled with thy soul?
Red grows the cheek, and warm the
hand,...the part is in the whole!...
Nor hands nor cheeks keep separate,
when soul is joined to soul.
----- Mrs. Browning.
আরো দেখুন